বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৩:০৯:৫৪

বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী

প্রজন্ম ডেস্ক: বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।  শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের দ্বার উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে মাজদার হোসেনের উদাহরণ দেওয়া হচ্ছে। মাজাদার হোসেনদের মতো দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগ গড়তে চাই না। বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই।

বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ, মানবাধিকার কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা ও বিচার বিভাগীয় সচিবালয় আইনের বিষয়ে অনেক প্রশ্ন তুলছেন। আমরা বলতে চাই, প্রতিটি আইন যাচাই বাছাই করে সংসদে বিল আকারে আনা হবে। 

তিনি বলেন, অনেকেই বলছেন বিএনপি জুলাই সনদ অস্বীকার করছে। আমরা বলতে চাই, বিএনপির ধমনিতে জুলাই সনদ ধারণ করে। জুলাই সনদ আদেশের সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা নেই। জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে।

প্রজন্মনিউজ ২৪
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ