ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ০১:৫০:১৪

ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি, বৃদ্ধা মহিলাকে হত্যা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দিন-দুপুরে ডাকাতি করে দু'লক্ষাধিক টাকা ও ৬ ভরি সর্ণালোংকার লুট এবং ১ বৃদ্ধা মহিলাকে হাত -পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতদল। ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল মঙ্গলবার দিনের বেলা উপজেলার ২নং পালশা ইউনিয়নের পূর্ব পালশা গ্রামে।

ঘটনার বিবরনে জানা গেছে , মৃত হবিবর রহমানের স্ত্রী  বৃদ্ধা মহিলা ওয়ালেদা বিবি (৭৫)  ও মেয়ে রাহিমা খাতুন একই বাড়িতে বসবাস করে আাসছিল। রহিমা খাতুন বিদেশ ফেরত এবং বর্তমানে প্বার্শবর্ত্তী ডুগডুগীহাটে নিজ ছোট ভাই জাহাঙ্গীর আলমের কাপড়ের  দোকানেই দর্জি পেষার কাজ করতো। ঘটনার দিন রহিমা খাতুন প্রতিদিবের মত মাকে  বাসায় রেখে ূদোকানে এসেছিল। আসর নামাজের সময় সে বাড়ি গিয়ে দেখে , বাড়ির মেইন গেট ও দু'টি ঘরের গেট খোলা এবং গ্রিলঘেরা বারান্দায় মা ওয়ালেদা বিবি হাত - পা বাঁধা মৃত অবস্থায় পড়ে আছে। ঘরে ঢুকে দেখে আসবাবপত্র এলোমেলো , আলমারির ড্রয়ার খোলা , লেদারের বাক্সের কাপড়-চোপড় খাটের উপরে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে । কিন্তু আলমারিতে ও বাক্সে রাখা ২ লক্ষাধিকটাকা ও ৬ ভরি ওজনের সর্ণালোংকার ডাকাতরা লুট করে নিয়ে গেছে। রহিমার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে ঘটনা প্রতক্ষ্য করে ঘোড়াঘাট থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে রাতেই মৃতদেহ থানায় নিয়ে যায়। 

রহিমা খাতুন বলেন  , দিনের বেলা আমার বাড়িতে ডাকাতরা এসে আমার বৃদ্ধ মাকে হাত -পা  বেঁধে হত্যা করে দু'লক্ষাধিক টাকা ও ৬ ভরি ওজনের বিভিন্ন সর্ণালোংকার লুট করে নেয়ে গেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন , মৃতদেহ ময়না তদন্তের জন্য ২২/৪ ২০২৬ মর্গে পাঠানো হয়েছে। থানায় ডাকাতি ও হত্যা মামলা রজু হয়েছে। তদন্ত ও আসামি গ্রেপ্তারের জোর তৎপরতা চলছে।
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ