অভয়নগরে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ০৩:৩৬:২২

অভয়নগরে জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

মোঃ রিফাত হোসেন, নওয়াপাড়া :বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা ও পৌর শাখার অগ্রসর কর্মীদের জন্য শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরটি নওয়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়।

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা শাখার আমীর সরদার শরিফ হুসাইন, পরিচালনা করেন এস এম মহিউল ইসলাম। 

এসময় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা তদারককারী মোঃ মনিরুল ইসলাম ।

অগ্রণী আলোচক ছিলেন ৭ নং শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক কল্যণ ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম বাবুল, পৌর শাখার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন আহমেদ ফারাজী, যুব বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের আমীর ও ওয়ার্ড সভাপতি।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিতে ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ