সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ০১:২৭:৫৩

সিলেটে বিএনপি নেত্রী সেজে ২ লক্ষ টাকা চাঁদা দাবী লাকীর

সিলেট প্রতিনিধি : সিলেটে কখনও বিএনপির নেত্রী কখনও সাংবাদিক সেজে সিলেটের স্টেডিয়াম মার্কেটে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ৯.৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নাম্বার থেকে সিলেট মহানগর বিএনপির মহিলা সাংগঠনিক  ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে থাকে বলে অভিযোগ করেন স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে পরিচালক স্বপ্না বেগম। তিনি অভিযোগ করেন বিগত কয়েক মাস থেকে লাকি ও বাপ্পী নামের ব্যক্তিত্বয়রা তার থেরাপি সেন্টারে বার বার হানা দিয়ে চাঁদা চেয়ে আসছে, চাঁদা না দেওয়াতে তাকে নানাভাবে হয়রাণী ও হত্যা, অপহরণের হুমকি প্রদান করে থাকে।   

সূত্রে জানা যায়, লাকি এক সময়  সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল, বিভিন্ন অসমাজিক কার্যকলাপের কারণে দল থেকে বহিস্কার করা হয় তাকে। সরকার পরিবর্তনে সাথে সাথে লাকি বিএনপির নেত্রী সেজে সিলেট শহর বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নানা ভাবে হয়রাণী করে আসছে। এদিকে দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরো চীফ সাংবাদিক পরিচয়ে সিলেট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সমঝোতার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে লাকি ও বাপ্পী নামে এদের বিরুদ্ধে। কথিত ওই সাংবাদিক বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভূঁইফোড় অভিযোগ বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।

ব্যবসায়ীদের অভিযোগ, লাকির আক্তার ওরফে লাকি আহমেদের নেতৃত্বে সাংবাদিক ও বিএনপির নেত্রী পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। চক্রটি ভুক্তভোগীদের নামে প্রথমে নিজের ফেসবুক আইডিতে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এরপর আর কোনো সংবাদ হবে না বলে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে আর সেই টাকা না দিলেই শুরু হয় ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুক পোস্ট।
 

এ সম্পর্কিত খবর

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র‌্যাব ডিজি

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা

কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ

ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর ময়মনসিংহ 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ