প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০২:২০:২৩
যশোরের তাঁরাগঞ্জে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন বডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ওয়াজিদ আলী- মুম্বাইয়ের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা।
বৈদেশিক মুদ্রা ও ‘Gold Past’e এর সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা। যেসব দেশের মুদ্রা তা হলো- সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা।
আটককৃত ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমন করেন।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতোয়ালী থানা হয়ে যশোর ট্রেজারিতে জমাকরনের প্রক্রিয়া চলমান।
প্রজন্মনিউজ২৪
কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় আটক
সুন্দরবনের সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক
সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল জব্দ, আটক
রাজশাহী-নাটোরের মালিকদের দ্বন্দ্বে বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা
মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি
জমি দখলের উদ্দেশ্যে মাদ্রাসায় ভাংচুর-মালামাল লুটপাটের অভিযোগ