প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৬ ০৭:০৬:০৬
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে সালাম (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বজলুর রশিদ মজুর ছেলে।
মামলার নথি ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ মার্চ দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার ১০ম শ্রেণির এক ছাত্রীকে (১৫) প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করে। পরবর্তীতে তাকে আটকে রেখে ভুয়া বিয়ের কাবিননামা বানিয়ে ধর্ষণ করা হয়। পরে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারুন অর রশীদ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মেডিকেল রিপোর্টে ধস্তাধস্তির চিহ্ন না থাকলেও ভিকটিমের বয়স ১৬ বছরের কম হওয়ায় এবং সম্মতিবিহীন যৌন সম্পর্কের প্রমাণ পাওয়ায় আদালত এ কঠোর রায় প্রদান করেন।
প্রজন্মনিউজ২৪
বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিয়ে যা বললেন পাটোয়ারী
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বগুড়ায় চিকিৎসার নামে শিক্ষার্থীকে ধর্ষণ
একজনকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু
পালাক্রমে ধর্ষণ, ভিডিও করে টাকা দাবির অভিযোগ
অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকে মৃত্যুদণ্ড