শহরেও লোডশেডিং করার সিদ্ধান্ত

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৭:৩৯:০২

শহরেও লোডশেডিং করার সিদ্ধান্ত

তীব্র তাপপ্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং, যা পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎসংকট তীব্রআকার ধারণ করেছে। শিগ্রই এর প্রভাব পড়তে যাচ্ছে শহরেও। সম্প্রতি রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে এটা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জ্বালানি সংকট নিরসনে গৃহীত পদক্ষেপে এ তথ্য জানান তিনি।

দেশের কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং গ্রাম-শহরের বিদ্যুৎ বৈষম্য কমাতে রাজধানীতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানের এই বিদ্যুৎ সমস্যা একদিনের নয়, বরং এটি বিগত ফ্যাসিস্ট সরকারের পুঞ্জীভূত অব্যবস্থাপনার ফল। কাগজে-কলমে উৎপাদন ক্ষমতা অনেক বেশি থাকলেও বাস্তবতার সঙ্গে সেটির গরমিল রয়েছে। 

তিনি  জানান, দেশে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে নিজস্ব উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ করা যাচ্ছে ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। 

পর্যাপ্ত অর্থ থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় দ্রুত গ্যাস আমদানি বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন