প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৬:২৫:৫০
বগুড়ার শাজাহানপুরে এক যুবককে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ১টার দিকে উপজেলার বনানী এলাকায় কাস্টমস অফিসের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রকি মাহমুদ (২৮)- উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান- রকি এলাকায় ইট, রড ও সিমেন্ট সরবরাহ করতেন। এ ব্যবসার আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। এরপর সেখানে তারা দা ও চাপাতি দিয়ে রকির ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়।
পরে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দা ও দুটি হাতুড়ি উদ্ধার করেছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আকরাম আলী বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের বিরুদ্ধে দুটি অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রজন্মনিউজ২৪
পরিবারের চরজনকে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে
আবাসিক হোটেল থেকে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন পুরোপুরি বন্ধ
জার্মানিতে হেনস্তার স্বীকার পাহলভি, আটক
বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা
ঈশ্বরদীতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, গুলি ও কটকেল বিস্ফারণ
২ হত্যা মামলার আসামি আ. লীগ নেতা গ্রেপ্তার
দেশব্যাপী ছাত্রদলের কর্মকাণ্ডে, খুলনায় শিবিরের বিক্ষোভ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে : সেনাপ্রধান