পরিবারের চরজনকে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬ ০৯:১৭:৩৬

পরিবারের চরজনকে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুইজনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা ও নিয়ামতপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে, গত সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫) ও তার স্ত্রী পপি সুলতানাকে এবং তাদের সন্তান পারভেজ রহমান (৯) ও সাদিয়া আক্তারকে (৩) গলা কেটে হত্যা করা হয়। 

এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে নিহত হাবিবুরের ভগ্নিপতি শহিদুল, ভাগনে শাহিন এবং সবুজ রানাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার (২২ এপ্রিল) তাদেরকে আদালতে নেওয়া হয়। পরে দুই শহিদুল ও শাহিনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

বুধবার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সবুজ রানা বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই সবুজ, শহিদুল ও শাহিন পরিকল্পনা করে তার মামা হাবিবুর, মামি পপি সুলতানা, মামাতো ভাই পারভেজ ও মামাতো বোন সাদিয়াকে গলা কেটে হত্যা করেন। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

গোল সংখ্যা সমান: কেন মেসির চেয়ে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপ্পে?

ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

আ.লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিলিস্তিনকে জয় উৎসর্গ করল মিশর, গাজায় আনন্দের ঢেউ

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ