সুন্দরবনে শিকারীর পাতা ১৫শ ফুট হরিণ ফাঁদ উদ্ধার

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৯:৫৩:৩০

সুন্দরবনে শিকারীর পাতা ১৫শ ফুট হরিণ ফাঁদ উদ্ধার

সুন্দরবন খুলনা রেঞ্জের কালাবগী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৫ শ ফুট হরিণ ধরার মালাফাঁদ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে এ অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম। 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ মোঃ শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল দুষ্কৃতকারী হরিণ শিকারীররা ঐ স্থানে ফাঁদ দিয়ে হরিণ শিকারের প্রস্ততি নিচ্ছিল। এমন সময় অভিযান পরিচালনা করা হয়। তবে বন বিভাগের অভিযানের বিষয়টি জানতে পেরে হরিণ শিকারীরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।  এ সময় ঘটনাস্থল থেকে ১৫ ফুট হরিণ ধরার মালা ফাঁদ উদ্ধার করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কালাবগী স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার আঃ ছালাম, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বন বিভাগের স্টাফরা। 

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ