প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৮:১৬:১১
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আজ বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।
পাশাপাশি বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, চামড়াজাত ও পাটজাত পণ্যে তুরস্কের বিনিয়োগকারীরা আগ্রহী হলে উভয় দেশ লাভবান হবে।
তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশমান এবং এখানে দক্ষ মানবসম্পদ রয়েছে, যা তুর্কি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়। তিনি বাংলাদেশের পরিবেশ বান্ধব পাটপণ্যের প্রশংসা করে বলেন, তুরস্কে পাটপণ্যের কদর রয়েছে।
এসময় তিনি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন জানান।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রজন্মনিউজ২৪
নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার
বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
ফিলিং স্টেশনে তেল নিতে এসে বিশৃঙ্খলা, গ্রেপ্তার ১
বাংলাদেশ-ভারত সম্পর্ক দিন দিন স্বাভাবিক হচ্ছে: ভারতীয় হাইকমিশনার
আন্দোলন শুরু হয়ে গেছে, সফলতার দিকে নিয়ে যেতে হবে : জামায়াত আমির
ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি এরদোগানের
নেতানিয়াহুর এক ফোনেই ‘শান্তি আলোচনা’ থেকে পিছু হটে যুক্তরাষ্ট্র
কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ