প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৪:১০:৩০
রাজধানীর ঢাকার ফুটপাতগুলোকে পথচারী চলাচলের উপযোগী রাখতে ও হকারদের একটি শৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে তালিকাভুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে এ তথ্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
তিনি জানান, ফুটপাতে ব্যবসা করতে হলে এখন থেকে সিটি করপোরেশনের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।
তিনি আরো জানান, হকাররা কোথায় বসবেন এবং কতটুকু জায়গা ব্যবহার করবেন, তার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে।
ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপ সম্পন্ন করা হবে বলে জানান প্রশাসক।
শহরকে পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। রাজপথে কেউ ময়লা ফেলব না। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।
নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে জনগণ এবং সিটি করপোরেশনকে সমানভাবে কাজ করতে আহ্বান জানান তিনি।
প্রজন্মনিউজ২৪
প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী
সেই ৫০১ ঘটনার বর্ণনা দিয়ে মুখ খুললেন মামুনুল হক
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হলেও হবে না চুক্তি
নেত্রীকে মদের বারে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে
টাঙ্গাইলে ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
আ. লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই
অবশেষে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে সই, স্বাগত বিশ্ব নেতাদের