প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬ ০৭:১৯:৪৭
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চারাবটতল এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সোমবার (১৩ এপ্রিল) সকালে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি খালি গায়ে ছিলেন এবং তার পরনে একটি লুঙ্গি ছিল। তবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার দিবাগত রাতে সম্ভবত কোনো গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার মুখমণ্ডল ও মাথা মারাত্মকভাবে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রজন্মনিউজ২৪
টাঙ্গাইলে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২
চোর ভেবে নির্মম নির্যাতন, পরে জানা যায় চোর তিনি না
ইউটিউব দেখে অকটেন তৈরি করার চেষ্টা বিস্ফোরণে মৃত্যু
হাসপাতাল থেকে রোগীর মরদেহ উদ্ধার
ভাওয়ালে দেশি-বিদেশি অবৈধ মদসহ ৬ আটক
টিকটকে হাহা ইমোজি দেওয়ায় ২ জনকে কুপিয়ে জখম
ফেনীতে একটি ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার শিশুর মরদেহ
অপহৃত মাদ্রাসা ছাত্রীকে দ্রুত উদ্ধারের দাবি বিরোধীদলীয় নেতার