এস এম জিলানী

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৬:১৯:৫৪

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই

আমাদের আস্তার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে একটি সাম্য মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

আজ বুধরার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে বাংলা নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের সবাই মিলে মাদক মুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। 

অভিবাবকদের আরো সচেতণ হতে হবে বলে জিলানী মন্তব্য করেন।

কৃষকদের সম্পকে বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমাদেরকে কৃষি কাজে মনোযোগী হতে হবে। বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি সরকারের একজন সংসদ সদস্য হিসেবে এ এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নে পাশে থাকবো।

কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত পহেলা বৈশাখের আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কলেজটির পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ,আবুল বশার হাওলাদারসহ শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

কাতারে ৫ প্রবাসীর মৃত্যু: সরকারি খরচে লাশ ফিরিয়ে আনার দাবি

বিএনপি অফিসে জুয়ার আসরের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়

বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশিয়া

প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালয়েশিয়া

রাত ১১ টায় এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

যুক্তরাষ্ট্র-ইরান প্রথম ধাপের আলোচনা শেষ , গুরুত্বপূর্ণ অগ্রগতি

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রীয় সফরে  মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

কেউ বিশৃঙ্খলা করতে চাইলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে পড়বে

প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ