নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১০:২৩:২৩ || পরিবর্তিত: ১৫ এপ্রিল, ২০২৬ ১০:২৩:২৩

নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার

বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (মাদারীপুর-১) আসনের সাইদ উদ্দিন আহমাদ হানজালা মহানবী (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান করে সংসদে আইন পাসের দাবি করেছেন। একই সঙ্গে মহানবী(স.) যারা শেষ নবী মানে না তাদের অমুসলিম ঘোষণা করতে আইন পাসের দাবি করেছেন।

এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, বাংলার ৩০ থেকে ৪০ লাখ ওলামায়ে কেরাম আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তাদের আওয়াজগুলো জাতীয় সংসদ থেকে আমরা যেন দিতে পারি।

সূরা আল-আহযাবের একাধিক আয়াত পাঠ করে হানজালা বলেন, আল্লাহর নবী (স.) হচ্ছে আমার ইমানের অংশ। তিনি শেষ নবী, যেটা কুরআর ঘোষণা দিয়েছে। নবী (স.) বলেছেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। কিন্তু দু:খের সাথে বলতে হয়- বাংলাদেশে এমন একটি পার্ট রয়েছে। সেই পার্টের একাংশের মানুষ নবী (স.) অস্বীকার করে কিন্তু নিজেদেরকে মুসলমান দাবি করে। এ বিষয়ে অনেকের ধারণা আছে, তারা জানে। এ আন্দোলন করতে গিয়ে অনেক মুসলমানকে রাস্তায় শহীদ হতে হয়েছে। আন্দোলন করতে হয়েছে। স্বাধীনতার পর থেকে আজও সেই আন্দোলন চলছে। কিন্তু আজও পর্যন্ত সেটা পাইনি..। 

এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলবো আপনি বাংলাদেশে একটি ইতিহাস রচনা করে যবেন। আপনার মাধ্যমে যদি এটা স্বীকৃতি পায়।

হানজালা বলেন, আমরা আমাদের নবীকে সবথেকে বেশি ভালোবাসি। যিনি আখেরি নবী। কিন্তু আমরা বার বার দেখছি কিছুদিন পরপর কারা যেন কীভাবে এসে আল্লাহর নবীর শানে কটূক্তি করে। নবীকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদে রাস্তাঘাটে আন্দোলন করতে গিয়ে কত মানুষ মৃত্যুবরণ করেছে।

বাংলাদেশে মুসলমানদের সংখ্যা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের আইনে..। আমরা তো অন্য কিছু চাচ্ছি না। এ দেশের মানুষ নামাজ না পড়লেও যদি কেউ নবী (স.) কটূক্তি করে তার কলিজা ছিঁড়ে যায়। রাজপথে নেমে যায়। আমি বলবো যারা নবীকে কটূক্তি করে নবীর নামে গালিগালাজ করে তাদের মৃত্যুদণ্ড- এই আইনটিও যেন বাংলাদেশের এই সংসদ থেকে পাস করা হয়।

পাশাপাশি বক্তব্যের এক পর্যায়ে তিনি হাদি হত্যারও বিচারের দাবি করেন

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ