প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৯:৪৮:১৪
ঝড়ের কবলে পড়ে পথ হাড়িয়ে ফেলে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া পাঁচ জন মৌয়াল। যার মধ্যে চারজনকে উদ্ধার করেছে বনবিভাগ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের সাবুত আলী সরদারের ছেলে শুকুর আলী সরদার, একই উপজেলার আদম মোল্লার ছেলে আব্দুল লতিফ মোল্লা, পশ্চিম বিড়ালক্ষি গ্রামের লিয়াকত আলীর ছেলে তৈয়বুর রহেমান ও একই গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে রাশিদুল ইসলাম।
নিখোঁজ থাকা অন্য মৌয়াল হলেন- শ্যামনগর উপজেলার ছোট কুপট গ্রামের অবের আলী গাজীর ছেলে শওকত আলী গাজী।
সাতক্ষীরা রেঞ্জের সহকারি বনসংরক্ষক মশিউর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত পহেলা এপ্রিল বুড়িগোয়িালিনি স্টেশন থেকে পাস (অনুমতি) নিয়ে শওকত আলীসহ পাঁচজন সুন্দরবনে মধু আহরণে যান। গত ৮ আগস্ট দাড়গাং এর মুখ থেকে কাচিকাটার দিকে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি দিক হারিয়ে রায়মঙ্গল নদীর পশ্চিম দিকে ভারতের অংশে ঢুকে পড়ে।
যারমধ্যে একজনকে ভারতীয় বন বিভাগ আটক করে।
দুই দিন পর তারা একত্রিত হয়ে ভারতীয় বনবিভাগের হাত থেকে বাঁচতে অস্থায়ী ভেলা তৈরি করে নদীর পাড়ে আসে। ১৩ এপ্রিল হলদেবুনিয়া টহল ফাঁড়ির বোর্টের দেখা পেয়ে তাদের চিৎকার শুরু করে। বন বিভাগ মঙ্গলবার ভোরে চারজনকে উদ্ধার করে নোটাবেকি অফিস হয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে নিয়ে আসে।
তবে শওকত হোসেনের সন্ধান এখনো পাওয়া যায়নি।
মশিউর রহমান আরো জানান, গত ৮ এপ্রিল সুন্দরবনের কাচিকাটা এলাকায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়া আট জনের মধ্যে এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে কিন্তু শ্যামনগর উপজেলার গোদাড়া গ্রামের আমিন মোল্লার ছেলে আকবর হোসেনকে উদ্ধার করা যায়নি।
প্রজন্মনিউজ২৪
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
বিএনপির মধ্যেই বেশি মুক্তিযুদ্ধা আছে দাবি জ্বালানি মন্ত্রীর
বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
ঝড়ে দিক হারিয়ে ভারতে ঢোকা ৪ মৌয়াল উদ্ধার, নিখোঁজ ১
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর
মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প
স্ত্রীর ভয়ে পালিয়ে থাকা অসুস্থ স্বামীকে অপহরণ ও গণপিটুনি
সীমান্ত এলাকা থেকে কাঁদামাখা অবস্থায় যুবকের লাস উদ্ধার