প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১০:০৫:৩১
শহীদ জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি ।
আজ মঙ্গলবার দুপুর ২টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে বগুড়ায় বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে কৃষকরা যেন বিনামূল্যে ঢাকায় শস্যপণ্য নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন, সে ব্যবস্থাও গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্তির প্রথা প্রথম চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে বেগম খালেদা জিয়া শিক্ষকদের উৎসব ভাতা ৫০ শতাংশে উন্নীত করেন এবং ভবিষ্যতে তা ১০০ শতাংশ করার দায়িত্ব তারেক রহমানের ওপর বর্তায়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামানিক, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, শিবগঞ্জ থানার ওসি মো. শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রজন্মনিউজ২৪
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
টঙ্গীতে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মার্কিং অবরোধকে বিপজ্জনক-দায়িত্বজ্ঞানহীন বলে চীনের নিন্দা
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির