প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০২:১৭:৪১
প্রজন্ম ডেস্ক: আগামী ৫ বছরে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনের পর বক্তৃতায় তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এরমধ্যে ‘কৃষক কার্ড’ ছিল। এছাড়া যেসব কৃষকের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০ হাজার টাকা কৃষিঋণ ছিল, আমরা প্রথম একসপ্তাহে তা মওকুফ করেছি। বাংলাদেশে প্রায় ১২ লাখ কৃষক এ সুবিধা পেয়েছে।
তিনি বলেন, আজকে হয়তো মাত্র ২২ হাজার কৃষককে কৃষক কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ, আগামী ৫ বছরে সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকরা আরও দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে সোমবার বসেছি। বিভিন্ন দেশ এবং দেশিয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।
তিনি বলেন, বিএনপি যতবার দেশ পরিচালনা করেছে, চেষ্টা করেছে কৃষকদের পাশে দাঁড়ানোর। আপনাদের এই আস্থার মূল্য দেবে বিএনপি সরকার।
সবাইকে দেশ গঠনের আমন্ত্রণ জানিয়ে তারেক রহমান বলেন, এখন দেশ পুনর্গঠনের সময়। এই সরকার জনগণের সরকার। লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, দেশের উন্নয়ন। সবাই নিজের দেশকে ভালো দেখতে চায়। আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। এর জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।
কৃষককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা বিএনপির লক্ষ্য জানিয়ে তিনি বলেন, দেশের ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। বাকিরা কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পর্কিত। প্রধান পেশা কৃষি। বিএনপি সরকার বিশ্বাস করে, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তাই বিএনপি সরকারের অঙ্গীকার ১০টি সুবিধা সংবলিত কৃষি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে
টঙ্গীতে পাঁচতলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক
মার্কিং অবরোধকে বিপজ্জনক-দায়িত্বজ্ঞানহীন বলে চীনের নিন্দা
চিরিরবন্দরে সাংবাদিক হয়রানির দায়ে পুলিশ সদস্য ক্লোজ
ইজরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থাগিত ইতালির
তেল সংকটে কারণে একমাত্র তেল শেধনাগার বন্ধের ঘোষণা
ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির