কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ০৬:০৯:০৮

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের বিরুদ্ধে সরকারি বেড়িবাঁধ থেকে শতাধিক ফলজ ও বনজ গাছ বিক্রির অভিযোগ উঠেছে।

রবিবার (১২ এপ্রিল) উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের দেওপুরা গ্রামের বেড়িবাঁধে গিয়ে গাছ বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

গোপালগঞ্জ সদরের পুকুরিয়া এলাকার ব্যবসায়ী সুজন ফকির এই গাছ সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ শিকদারের কাছ কাজ থেকে ক্রয় করেছেন বলে স্বীকার করেছেন।

ব্যবসায়ী সুজন ফকির বলেন, এই গাছগুলো আমি পিজ্ঞুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের কাছ থেকে ক্রয় করেছি। এখন আমি গাছগুলো নিয়ে যাওয়ার জন্য কেটে বেড়িবাঁধের উপর রেখে দিয়েছি।

তিনি গত দুই দিন ধরে গাছগুলো নিয়ে যাওয়ার জন্য কেটে বেড়িবাঁধের উপর রেখে দিয়েছেন।

এ বিষয়ে পিজ্ঞুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ শিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার জায়গার উপর দিয়ে বেড়িবাঁধ গিয়েছে। আমি এই বেড়িবাঁধের জন্য যে জমি অধিগ্রহণ হয়েছে তার টাকা এখনো তুলিনি। আমি গাছ লাগিয়েছি। আমি বিক্রি করেছি।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিস হায়দার খান বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উল্লেখিত স্থানে লোক পাঠিয়ে গাছ কাটার সরঞ্জাম জব্দ করেছি। এ গাছ কাটার সাথে যারা জড়িত আমরা তাদের তথ্য সংগ্রহ করেছি। এ বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ১১ দলীয় জোটের

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল, ১০ হাজার টাকা জরিমানা

এরদোয়ানের কঠোর সমালোচনায় নেতানিয়াহু, দিলেন নতুন বার্তা

উলাশী জিয়ার খাল পুনঃ খনন  করতে আসবেন প্রধানমন্ত্রী

হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন

যুদ্ধে যুক্তরাষ্ট্র যা পায়নি, আলোচনায় তা চেয়েছে : ইরান

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার

হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ