মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প

প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৯:২৯:৫২ || পরিবর্তিত: ১৪ এপ্রিল, ২০২৬ ০৯:২৯:৫২

মেলোনির তীব্র সমালোচনায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন। ইতালীর দৈনিক ‘কোরিয়ারে ডেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, মেলোনির সাহসের অভাব রয়েছে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করতে মেলোনির অনিচ্ছার কারণেই ট্রাম্প এমন সমালোচনা করেছেন। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মেলোনির ওপর অত্যন্ত ক্ষুব্ধ এবং তাকে নিয়ে তার যে ধারণা ছিল তা ভুল প্রমাণিত হয়েছে।

তিনি আরও যোগ করেন, তিনি মনে করেছিলেন মেলোনি একজন সাহসী নেত্রী, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সেই বিশ্বাস ভেঙে গেছে। 

ইরানের সাথে সংঘাতের এই সংকটময় সময়ে মিত্র দেশ ইতালির এমন অবস্থান ওয়াশিংটনকে হতাশ করেছে বলে জানা যায়।

সূত্র: আল-আরাবিয়া।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ