বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৪:২৮:১০

বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’। চার দিনব্যাপী আগামী ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই বই মেলা অনুষ্ঠিত হবে। 

‎শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‎শহীদ আবু সাঈদ বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন  চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

অন্যদিকে বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হবে আনন্দ শোভাযাত্রা। 

‎একই দিনে সকাল ১১টা থেকে একাডেমিক ভবনসমূহের সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল প্রদর্শিত হবে।

দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

বইমেলার আহ্বায়ক  সহযোগী অধ্যাপক ড. মনিরুজ্জামান বলেন, ‘গত বছরের ন্যায় এবারও আমরা শহিদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করেছি। বইমেলাটি ৪ দিনব্যাপী চলমান থাকবে। বইমেলাটি ১২ এপ্রিল বিকাল ৩টায় উদ্বোধন করবেন জুলাই শহিদ আবু সাঈদের পিতা।

দেশের বর্তমান জ্বালানি তেল সংকটের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া প্রতিদিন বিকাল চারটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে । উত্তরবঙ্গের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আয়োজন করা হবে। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

পূর্ব বিরোধের জেরে মাদ্রাসার সুপারকে হত্যার অভিযোগ

পরীক্ষা শেষে হল ছাড়লেন শিবির নেতা, অবৈধদেরও বললেন

শ্রমিক দিবস সম্পর্কে জামায়াতে আমীরের বার্তা

জামায়াতকে নিয়ে সংসদে ফজলুর বক্তব্যের প্রতিবাদ ৭০ মুক্তিযোদ্ধার

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলামে সংশোধন আনা হচ্ছে : ভিসি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা ১১ দলের

বিরোধী দলের আপত্তির মুখেই সংসদে দুই বিল পাশ

ইরান যুদ্ধ : জ্বালানি তেলের সর্বোচ্চ দাম দেখছে এশিয়া

বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ