প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৭:৩০:১২
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর একাডেমিক ভবনের এসি মেরামতের সময় শর্ট সার্কিটের আগুনে ৪ জন দগ্ধ হয়েছেন। বুধবার দুপুর এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন আল মামুন (৩৪), সেলিম (৩০) রাসেল (৪৫),সুজন (৩১)।
তাঁদের সহকর্মী ওমর ফারুক জানিয়েছেন, বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। মিরপুর-১২ এলাকায় বিইউপির একাডেমিক ভবনের ৩য় তলায় এসি মেরামতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে এসিতে আগুনের ফুলকির সৃষ্টি হয়ে চারজন দগ্ধ হয়।
পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।
প্রজন্মনিউজ২৪
পীরগাছায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার
১১তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু
একজনকে বাঁচাতে গিয়ে দুইজনেরই মৃত্যু
সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
গণরায়কে অস্বীকারে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার
থানাগুলো দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর