৩৫ মোসাদ সদস্যকে আটকের দাবি ইরানের 

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৫:২০:৩৯ || পরিবর্তিত: ১৫ এপ্রিল, ২০২৬ ০৫:২০:৩৯

৩৫ মোসাদ সদস্যকে আটকের দাবি ইরানের 

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের অভিযানে ৩৫ ব্যক্তিকে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মোট ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে এই ব্যক্তিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে কেবল মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নয়, বরং অস্ত্র পাচারকারী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয়টি দাবি করেছে।

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল।

তবে আটককৃতদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি। 

এই গণ গ্রেফতারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তায় নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।

সূত্র: আলজাজিরা।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

নবী(সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন পাসের দাবি হানজালার

যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে: ট্রাম্প 

ইবিতে শিক্ষিকা হত্যা বিচারের দাবিতে প্রশাসন ভবনে তালা

৩৫ মোসাদ সদস্যকে আটকের দাবি ইরানের 

বিএনপির মধ্যেই বেশি মুক্তিযুদ্ধা আছে দাবি জ্বালানি মন্ত্রীর

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর

মার্কিং অবরোধকে বিপজ্জনক-দায়িত্বজ্ঞানহীন বলে চীনের নিন্দা

চিরিরবন্দরে সাংবাদিক হয়রানির দায়ে পুলিশ সদস্য ক্লোজ

ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা

দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ