প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬ ১০:১৮:৪০
বিএনপি বীর মুক্তিযোদ্ধাদের দল, এখনও যতজন বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তার মধ্যে বিএনপিরই বেশি আছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর গ্রামে ফুলজোড় নদীর ওপর এলজিইডি বাস্তবায়িত ৩৪ কোটি টাকা ব্যয়ে ২৯০ মিটার সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, শুনলাম এই ব্রীজের জায়গা নিয়ে কারা যেন লাল পতাকা টানিতে দিয়েছে। ওরা তো ৭১ সালে লাল পতাকা টানিয়ে শেষ হয়ে গিয়েছে। আমার বয়স তো কম হয়নি। কোনো দিন দেখি নাই ব্রীজের জায়গা নিয়ে ঠেলাঠেলি আবার লাল পতাকা উঠিয়ে দেয়। যারা লাল পতাকা উঠিয়ে দেয় তাদের অভ্যাস আছে। কিন্তু যারা বিএনপি করে তাদের তো এ অভ্যাস নেই।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানের সঞ্চালনায় এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইন, জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রজন্মনিউজ২৪
ইলিশ নয়, পান্তা-রুই দিয়ে নববর্ষ উদযাপন
বিএনপির মধ্যেই বেশি মুক্তিযুদ্ধা আছে দাবি জ্বালানি মন্ত্রীর
বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো দাবি প্রধানমন্ত্রীর
বর্তমান সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে : নুরুল হক
মার্কিং অবরোধকে বিপজ্জনক-দায়িত্বজ্ঞানহীন বলে চীনের নিন্দা
চিরিরবন্দরে সাংবাদিক হয়রানির দায়ে পুলিশ সদস্য ক্লোজ
তেল সংকটে কারণে একমাত্র তেল শেধনাগার বন্ধের ঘোষণা
ভোলায় দুধ দিয়ে গোছল করে জুয়া ছাড়ার ঘোষণা
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী