প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৯:১৮:৫৩
ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তবে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, তারা কখন নিহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেফতা শহরে হামলার ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন লেবানিজ সিভিল ডিফেন্সের সদস্য ছিলেন।
রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা গেছে, আজকের হামলার পর লেবাননের আকাশে ধোঁয়া উঠছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, শুক্রবার তারা দক্ষিণ লেবাননে আরো ৪০টি অতিরিক্ত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলাকে ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েতে ইসরায়েলি বিমান হামলায় লেবানিজ নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন। এদিকে লেবানন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
প্রজন্মনিউজ২৪
বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত
ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০
পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরান প্রতিনিধিদল
আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ
লেবাননে ইজরাইলের বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত
গত ৪০ দিনে গাজার যেসব আর্তনাদ, যা দেখেনি বিশ্ব
দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে ঠাকুরগাঁওয়ের কিশোর নিহত
বাড়িতে ফিরলো দুবাইতে ড্রোন হামলায় নিহত হওয়া এক বাংলাদেশির লাশ
ইসরাইলি বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ফ্রান্স-পাকিস্তানের উদ্বেগ