প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৮:১০:১৩ || পরিবর্তিত: ০৮ এপ্রিল, ২০২৬ ০৮:১০:১৩
লেবাননের জানাজার নামাজে অংশ নেওয়ার জনগনের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় ১০ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৪ জন আহত হয়েছে বলে জানা যায়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে আলজাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি বিমান হামলায় বেকা উপত্যকার শমেস্তার গ্রামের একটি কবরস্থানে জানাজায় অংশ নেওয়া অন্তত ১০ জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন।।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে এখন উদ্ধারকর্মী ও চিকিৎসকর্মীরা কাজ করছেন।
এর আগে দেশটির উপকূলীয় শহর আদলুনে ইসরায়েলি বিমান হামলায় তিন মেয়ে নিহত হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
আলজাজিরা বলছে, একই সময়ে লেবাননের বিভিন্ন স্থানে একযোগে ডজনখানেক হামলা চালানো হয়, যাতে শতাধিক মানুষ নিহত ও আহত হয়েছে।
যদিও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে যে তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে।
প্রজন্মনিউজ২৪
চট্টগ্রামে নির্মিত হচ্ছে ৩৮টি ফুটওভার ব্রিজ
স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ সরকার
বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০
নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা
চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, আটক ৯
নরসিংদীতে কুলখানির অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ আহত ১৫
আন্দোলন সংগ্রামে ভূমিকা ও সমাজে সুনাম দেখে মনোনয়ন দেবে বিএনপি