প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৬ ০৫:১৩:০৭
দীর্ঘ ৪০ দিনের নিষেধাজ্ঞার পর পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আবার খুলে দিয়েছে ইসরায়েল। আল জাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনিরা মসজিদের ফটক দিয়ে দলে দলে প্রবেশ করছেন।
প্রায় তিন হাজার মুসল্লি সকালের নামাজে অংশ নেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোতে জনসাধারণের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল অথবা খুব সীমিতসংখ্যক মানুষ ঢোকার অনুমতি পেত।
যুদ্ধবিরতির পর এসব স্থান ফের খুলে দেওয়া হয়েছে। ইসরায়েল প্রায়ই এসব স্থানে বিধিনিষেধ আরোপ করে, বিশেষ করে ফিলিস্তিনিদের ক্ষেত্রে।
অধিকৃত জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ নিশ্চিত করেছে, ভোর থেকে আল-আকসার দরজা সব মুসল্লির জন্য আবার খুলে দেওয়া হয়েছে।
তবে, মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা জর্দান সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
আগের একটি ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবক ও কর্মীরা প্রার্থনার জায়গা পরিষ্কার করে মুসল্লিদের স্বাগত জানানোর এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রস্তুতি নিচ্ছেন।
প্রজন্মনিউজ২৪
খুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন
২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক দাবি প্রতিমন্ত্রির
কালিয়াকৈরে আগুনে পুড়লো ২০টি ঘর
রাবিতে তিন বছর পর রঙে-রূপে ফিরছে বৈশাখ
ফিলিং স্টেশনে তেল নিতে এসে বিশৃঙ্খলা, গ্রেপ্তার ১