লেবাননে ইজরাইলের বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৯:০৯:৫৫

লেবাননে ইজরাইলের বোমা হামলায় বাংলাদেশি নারী নিহত

লেবাননের বৈরুতে ইসরাইলের বোমা হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সাথে অবস্থানকালে ইসরাইলের ভয়াবহ হামলায় শিকার হয়ে নিহত হয়েছেন তিনি। 

মিজ দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে।

দূতাবাস জানায়, দিপালীর লাশ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস, রেমিট্যান্স যোদ্ধা মরহুমা দিপালী'র মৃত্যতে গভীর শোক প্রকাশ করছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এছাড়া দূতাবাসের তথ্যানুযায়ী, একই আক্রমণে দিপালীর কফিল ও তার পরিবারের একাধিক সদস্য মারা গেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এই সব তথ্য জানা গেছে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

বাজিতপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ট্রাক, চাপা পড়ে নিহত যুবক

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত

বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ

ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০

ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের

নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন ‘আর্টেমিস-২’ মিশনের নভোচারীরা

সংরক্ষিত নারী আসনের জন্য ৭ শতাধিক ফর্ম বিক্রি বিএনপির

আন্দোলন সংগ্রামে ভূমিকা ও সমাজে সুনাম দেখে মনোনয়ন দেবে বিএনপি

চন্দ্রাভিযান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরলেন নভোচারীরা

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে পাক নৌবাহিনীর উদ্ধার

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ