প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৯:০৮:৪২
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পুলিশ পরিচয়ে একদল ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারের সময় বাসায় লুটপাট ও নারী সদস্যদের হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিরিন আক্তার বায়েজিদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (১০ এপ্রিল) তিনি ১৭ জন নামধারী এবং আরও ১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করে এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এসআই ইমামের নেতৃত্বে একদল ব্যক্তি পুলিশ পরিচয়ে শিরিন আক্তারের বাসায় প্রবেশ করে। তারা রাউজান থানার একটি মামলার কথা উল্লেখ করে তার ছেলে, মহসিন কলেজের ছাত্র ও জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী সাদিক আব্দুল্লাহকে গ্রেফতার করে।
পরিবারের দাবি, পুলিশের সঙ্গে থাকা কিছু মুখোশধারী ব্যক্তি তল্লাশির নামে ঘরে তাণ্ডব চালায়। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ভুক্তভোগী শিরিন আক্তার অভিযোগ করেন, এ সময় পরিবারের নারী সদস্যদের সঙ্গে অসদাচরণ ও ধাক্কাধাক্কিও করা হয়।
ঘটনার পর বায়েজিদ থানা পুলিশের কাছে জানতে চাইলে তারা জানায়, রাউজান থানার অনুমতি সাপেক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে রাউজান থানা কর্তৃপক্ষ এ ধরনের কোনো অনুমতি বা নির্দেশনার কথা অস্বীকার করেছে।
এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে রাউজান ও বাকলিয়া এলাকার শহিদ, বোরহান, শাহাদাত, মহিউদ্দীনসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ভিডিও ফুটেজসহ অভিযোগ জমা দিয়েছে।
শিরিন আক্তার বলেন, আওয়ামী লীগের দোসর মুনিরিয়া তাবলীগের লোকজন ওই রাতে পুলিশের সাথে আমাদের বাসায় এসেছিলো। তারা এখানে এসে লুটপাটের পাশাপাশি পরিবারের নারী সদস্যদেরকে হেনস্থা করেছে।
অন্যদিকে, তার বড় ছেলে আল আমিন অভিযোগ করেন, একটি বিতর্কিত ধর্মীয় সংগঠনের সদস্যরা পুলিশের সঙ্গে এসে এ ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে বায়েজিদ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো
বিতর্কিত মুনিরিয়া তাবলিগের বিরুদ্ধে জুলাই যোদ্ধার বাসায় লুটপাটের অভিযোগ
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের
বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’
ঝিনাইদহে ৫৭টি মোবাইলসহ ৬৩ হাজার টাকা পুলিশের উদ্ধার
সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড তালিকা’ করছে র্যাব
সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল
গণভোটের রায় কার্যকর করতে জুলাই শহিদের বোনের প্রধানমন্ত্রির কাছে অনুরোধ