প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬ ০৯:৩৩:১২
উত্তর আরব সাগর থেকে একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশসহ ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধারকৃতদের উন্নততর চিকিৎসার জন্য করাচি নিয়ে যাওয়া হয়েছে। সূত্র: ডন
শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
তাদের জানানো মতে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে সাহায্যের সংকেত পাঠানো হলে নৌবাহিনী দ্রুত সেখানে পৌঁছে যায়। পরে জাহাজটি থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘উদ্ধারকৃত নাবিকদের উন্নততর চিকিৎসা এবং পরবর্তীতে নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে।’
তবে কী কারণে জাহাজটি সাহায্য চেয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পাকিস্তানের সেনাবাহিনী।
নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে করাচিতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রজন্মনিউজ২৪
হাতিয়ায় ৮ লাখ টাকার তেল জব্দ, আটক ৪
মিরপুরে প্রশাসক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে বিক্ষোভ
তাৎপর্যপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে বিএনপি আ. লীগের পথেই হাটলো
’কবি চিতাবাঘ’ নাটক দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী
ইসরায়েলি বিমান হামলায় লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে তিনজন নিহত
ঘেড়াঘাটে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, আহত ১০
অভয়নগরে গণভোটের রায় অমান্যের প্রতিবাদে জামাতের লিফলেট বিতরণ
ফেসবুক কে নিরাপদ করতে সরকারের কাছে ৫ দাবি টিক্যাবের
বেরোবিতে কাল থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ আবু সাঈদ বইমেলা–২০২৬’