প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬ ০৩:২২:০২
প্রজন্ম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার কাঙ্ক্ষিত রায়ের প্রত্যাশা রেখে অকাট্য প্রমাণ আছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আমিনুল ইসলাম বলেন, আবু সাঈদ জুলাই আন্দোলনের অন্যতম শহীদ। যার নির্মম হত্যাকাণ্ডের চিত্র গোটা বিশ্ব দেখেছিল। জাতিসংঘের প্রতিবেদনেও বিষয়টি উঠে এসেছে। এ মামলার রায় ঘোষণা হবে আগামী ৯ এপ্রিল।
তিনি বলেন, এ মামলার তদন্তে সন্দেহাতীতভাবে অকাট্য প্রমাণ পেয়েছি আমরা। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে বলে আমাদের বিশ্বাস। কাঙ্ক্ষিত একটি রায় পাবো বলে আমরা আশা করি। কেননা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি।
এ মামলায় ৩০ আসামি করায় দুর্বল হয়েছে কিনা, এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, এমন কোনো কারণ দেখি না। কারণ আসামি বেশি হলে মামলা দুর্বল হবে, কম হলে শক্ত হবে এরকম কোনো বিষয় নেই। কেননা যারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা বিচারের সম্মুখীন হবেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ মোট আসামি ৩০ জন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ছয়জন। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
জমিসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
যুদ্ধবিরতি হলে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত অন্তর্ভুক্ত করতে হবে: ইরান
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক আজকালের কণ্ঠ’র ৫ম বর্ষে পদার্পণ উদযাপন
ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত
চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল, আছেন যারা
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা
জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত
‘ভুয়া মুক্তিযুদ্ধাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই