প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৪:৩৮:৫৭
নোয়াখালীর সদরে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ওরফে রনি (৩৩) পৌরসভার লক্ষ্মী নারায়ণপুর মহল্লার খলিল মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর বিকেলে অদিতার লাশ উদ্ধার করে। রাতে আব্দুর রহিম রনিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রনির স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ অন্যান্য আলামত জব্দ করে করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রনির শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ এবং তার পোশাকে রক্তের চিহ্ন পাওয়া যায়। বিচারিক কার্যক্রমে বাদীপক্ষের ৪১ জন এবং আসামিপক্ষের ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায়ের দিন নির্ধারণ করেন।
অদিতার মা রাজিয়া সুলতানা রায়ে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে আব্দুর রহিম ওরফে রনির মৃত্যুদণ্ড (৩৩) দ্রুত কার্যকর করার দাবি জানান।
প্রজন্মনিউজ২৪
শেখ হাসিনার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে, তাকে ধরে আনতে চাই: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
৬ দফা দাবি না মানলে এক দফায় রূপান্তর হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
১৬ বছরে যারা গুম-খুনের বৈধতা দিয়েছে, তাদেরও শনাক্ত করতে হবে
জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নে সরকার ও বিরোধী দল ব্যর্থ : এডভোকেট তাজুল ইসলাম
পলাতক কাদের-সাদ্দামসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে
জুলাই অভ্যুত্থানে রামপুরায় ২৮ হত্যা: সাক্ষ্য পিছিয়ে ১৬ সেপ্টেম্বর
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: ভারপ্রাপ্ত মহাসচিব
চোরাচালান-সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থা নিতে বর্ডার গার্ডকে রাষ্ট্রপতির আহ্বান
আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল