প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৭:৩৯:২৭
কুমিল্লার বরুড়ায় নিখোঁজের দুদিন পর ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত আজমাঈন বরুড়া উপজেলার ওড্ডা গ্রামের মো. শাহজাহান হোসেন সাজুর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (২৭ এপ্রিল) বিকালে ওড্ডা উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হন আজমাঈন। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। বিষয়টি নিয়ে স্বজনরা সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশুটির সন্ধান চেয়ে আবেদন জানান।
আজ দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় আজমাঈনের লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। আদরের সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন বাবা-মা।
এ বিষয়ে বরুড়া থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, মৃত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
প্রজন্মনিউজ২৪
শিশুর সামনে মাকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২
দুদিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ
মাদক মামলায় ইউপি চেয়ারম্যানকে কারাদণ্ড
চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকদের স্বপ্ন
আমিরাতের ওপেক ছাড়ায় লাভ যুক্তরাষ্ট্রের
অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকে মৃত্যুদণ্ড