প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৩:২২:৩৯
প্রজন্ম ডেস্ক;
ফুটপাতে আটকে গিয়ে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়
মালয়েশিয়ার জালান পেরাকে ‘স্পাইডার লিফট’ ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি নিজেই ক্রেনটির চালক ছিলেন।
কুয়ালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান এসিপি মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা বলেছেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি সেখানে রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে ক্রেনটি ফুটপাতের সঙ্গে আটকে যায়। এটি রিমোট কন্টোলের মাধ্যমে চালানো হচ্ছিল। ফুটপাতে আটকে গিয়ে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেটির নিচেই চাপা পড়েন বাংলাদেশি প্রবাসী শ্রমিক।
এছাড়া ক্রেনটির ভারে দুটি গাড়িও চূর্ণ হয়। তবে গাড়ির ভেতর থাকা যাত্রীদের কেউ আহত হননি।
ক্রেনের নিচে চাপা পড়লে সেখানে ছুটে আসেন কুয়ালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। তিনি তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ওই ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে খুঁজছে পুলিশ। কুয়ালামপুরে এটি চালানোর অনুমতি ছিল কি না সেটি তদন্ত করছেন তারা।
মালয়েশিয়ায় ক্রেনচাপায় বাংলাদেশি নি’হ’ত
প্রায় সাড়ে ৬ কোটি পাকিস্তানি রুপিতে লাহোরে ফিজ
একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই নবরূপে ফিরেছে: সালাহউদ্দিন
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যা বললেন মার্কিন রাষ্ট্রদূত
আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব
পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৬৯৯ প্রবাসীর নিবন্ধন
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি
অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক সম্পর্কের পথে বাংলাদেশ-কাতার
সবাইকে জুলাই সনদ স্বাক্ষরের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান
আরব আমিরাতে কারাবন্দি অবস্থায় ‘জুলাইযোদ্ধা’ প্রবাসী আব্দুল হামিদের মৃত্যু