জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:২৬:২২ || পরিবর্তিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:২৬:২২

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মিছিল করেছে মহিলা জামায়াত। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাজীপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মহানগর উত্তরের মহিলা বিভাগের নেত্রীরা বক্তব্য দেন। তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলার প্রতিবাদ জানান।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তার বলেন, 'মানুষের কল্যাণ দুইভাবে করতে হবে। এই পৃথিবীর জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটি কল্যাণ করা যায়। একটি ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর কল্যাণ সম্ভব।'

তিনি বলেন, 'আমরা আশা করছি, এখানের প্রার্থী ডা. শফিকুর রহমান সেই কল্যাণমূলক কাজ করে সমাজের অকল্যাণ দূর করবেন।'

ইরানী আক্তার আরও বলেন, 'নারীমুক্তি, নারীর নিরাপত্তা ও নারীর অধিকার প্রতিষ্ঠা ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমেই সম্ভব।'

তিনি সকল নারী ভোটারসহ সব শ্রেণির ভোটারকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা হাদির বোন; মাসুমা

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া পালটা ধাওয়া, আ’হ’ত ৬

আওয়ামী স্টাইলে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন

জামালপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির শতাধিক নেতাকর্মী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ