প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১১:৪৩:৫৩
প্রজন্ম ডেস্ক:
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। পাশাপাশি সব টিভি ও অনলাইন গণমাধ্যমকে সরাসরি সম্প্রচার করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদ প্রত্যেক বাংলাদেশির জন্য, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি বাসায় অথবা বাইরে চলমান, আপনার দোকানে, কারখানায়, মাঠে, খেলার মাঠে- এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন।
তিনি বলেন, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসঙ্গে দাঁড়িয়েছি। এটি আমাদের একসঙ্গে উদযাপন করার সময়-ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি সঞ্চার করার।
উল্লেখ্য, শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রজন্মনিউজ২৪
সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী
রাষ্ট্র পরিচালনায় লুটেরা শ্রেণি ভয়ংকর: ফরিদা আখতার
জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান
পোস্টাল ব্যালটে ভোট দিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩৭৯ বন্দী;
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম
সরকারের ভেতরে ফ্যাসিবাদ কারা, খুঁজে বের করতে হবে : রাশেদ প্রধান
আওয়ামী স্টাইলে উসকানি দিচ্ছে জামায়াত-শিবির: ব্যারিস্টার খোকন