গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১২:১০ || পরিবর্তিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৫:১২:১০

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

প্রজন্ম ডেস্ক;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- উপজেলার মহিমাগঞ্জের মোনতাজ উদ্দিন গেল্লার ছেলে রুবেল (৩০), পূর্ব মাস্তা গ্রামের আজাদুল ইসলামের ছেলে রাশিমনি (২২), আজ্জু মিয়ার ছেলে বিপুল (৩০), মৃত নজরুল ইসলামের ছেলে আজাদুল ইসলাম (৪৮) ও রাজু মিয়া (৩৮), মৃত জমসের আলীর ছেলে ইসলাম (৫৫) ও এন্তাজ আলী (৫০) এবং এন্তাজ আলীর ছেলে শাহারুল ইসলাম (৫৮) । এদের মধ্যে বিপুল, রাশিমনি ও রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের মোজাম্মেল হকের সাথে তার ভাতিজা আজাদুলের মাত্র দুইশতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে বিরোধীয় জমিতে মোজাম্মেল হক আজ সকাল ১০ টার দিকে বাথরুমের স্লাপ বসানো নির্মাণ করছিলেন। এ সময় আজাদুর ইসলাম বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মথ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মের হক জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম

চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির ধাওয়া পালটা ধাওয়া, আ’হ’ত ৬

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২,আহত ১

চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ