প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৪৬:৩২
বিএনপি ক্ষমতায় এলে যত দ্রুত সম্ভব তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নীলফামারীতে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, দেশের মানুষ এবার শুধু ভোট দেবে না সাথে দেশ গঠনের দায়িত্বও নেবে। এটি করতেই হবে কারণ আমাদের যাওয়ার কোনও জায়গা নেই। আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ।
তিনি জানান, নীলফামারীর ইপিজেড সম্প্রসারণ করে কর্মসংস্থান বাড়ানো হবে এবং তরুণদের দক্ষ করতে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
তিস্তা মহাপরিকল্পনাকে এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি উল্লেখ করে তিনি বলেন, এটি বিএনপির অন্যতম অগ্রাধিকার প্রকল্প হবে। পাশাপাশি নীলফামারীতে মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, এই এলাকার মানুষ যাতে ভোট দিতে না পারে তাই ভয় দেখানো হচ্ছে। যারা ভয় দেখাবে, অন্যায় করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির চেয়ারম্যান।
প্রজন্মনিউজ২৪
সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা
ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ
হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা দায়বদ্ধ সংসদ পেয়েছি
সংসদে বিরোধীদলীয় নেতা বললেন,‘উই ওয়ান্ট জাস্টিস’
জাতীয় সংসদের নতুন স্পিকার কে এই মেজর হাফিজ?
পার্বতীপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা আইসিসির, কে কত টাকা পেল!
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত