সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:০৮:৪৫

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা বলে মন্তব্য করেছেন চাঁদপুরের বিএনপি প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার দুপুরে কচুয়ার সাচার বাজার ব্যবসায়ীদের আয়োজনে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এহছানুল হক মিলনকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট আমি চাইনা। তারা দেশের, পরিবারের ও সমাজের শত্রু। মহান আল্লাহ সহায় থাকলে লক্ষ জনতার বিপুল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হব ইন্শাল্লাহ। দু’চারটা খারাপ লোকের ভোট লক্ষ জনতার ভোটের সাথে মিশ্রিত হয়ে আমার বিজয়কে কলঙ্কিত করতে চাইনা।

এহছানুল হক মিলন আরো বলেন, যারা মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে তারা ১২ ফেব্রুয়ারি ১২টা ১ মিনিটের আগে ভালো হয়ে যাওয়ার আহ্বান করছি। আর যদি ভালো না হয়, তারা যেন রাতেই কচুয়া ছেড়ে চলে যায়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে চায়।

মিলন আরো বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সাচার বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, করমুক্ত বাজারসহ ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করা হবে। এসময় তিনি দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিতে ব্যবসায়ীদের নিকট আহ্বান জানান।

সাচার বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি গোলাম মাওলা সজিব ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী জিয়া উদ্দিন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, উপজেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট্য ব্যাংকার মামুনুর রশিদ মোল্লা, উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মজুমদার, সাচার ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু প্রমুখ। এসময় কচুয়া উপজেলা বিএনপি ও সাচার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা: বিএনপি প্রার্থী

বিএনপি ক্ষমতায় গেলে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহমান

রাষ্ট্র পরিচালনায় লুটেরা শ্রেণি ভয়ংকর: ফরিদা আখতার

জামায়াত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামায়াতের মিছিল

যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান: আরাঘচি

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: রয়টার্সকে তারেক রহমান

রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বাগেরহাটে মদ ও নগদ অর্থসহ ৩ যুবলীগ নেতা গ্রেপ্তার 

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের: আব্দুন নুর

গোবিন্দগঞ্জে দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ৮

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ