প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ০২:০১:৫৪
প্রজন্ম ডেস্ক:
আগামীকাল রবিবার(১৯ অক্টোবর) থেকে জুয়া ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার করলেই ওয়েবসাইট ‘ব্লক’ করে দেওয়া হবে।
শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচার করা হচ্ছে। এটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ।
এতে আরও বলা হয়েছে, এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সরকার একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজ প্রকাশ করেছে। ১৯ অক্টোবর ২০২৫ (রবিবার) থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
প্রজন্মনিউজ২৪
ফজলুর রহমান ট্রেনিংয়ের পর রাইফেলই হাতে নেননি: কোম্পানি কমান্ডার
সীমান্ত হত্যা ৭৫ শতাংশ কমেছে: জাহেদ
জামায়াত নেতার বিরুদ্ধে ইমামের ভাতা আত্মসাৎ, তদন্তে অসত্য প্রমাণিত
প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সাংবাদিকদের বিক্ষোভ
বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাব পাবনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
প্রশ্ন ফাঁসের খবর গুজব বলে দাবি
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু
শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার
জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১
‘সরকারের ব্যর্থতা ঢাকতেই পরিকল্পিতভাবে ক্যাম্পাসগুলো উত্তপ্ত করা হচ্ছে’