প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সাংবা‌দিক‌দের বিক্ষোভ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬ ০১:৩১:১৮

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা, সাংবা‌দিক‌দের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি: খুলনায় খুলনা প্রেস ক্লাব-এ ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘ‌টে। হামলার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেসক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে ত‌র্কে জড়ায়। 

পূ‌র্বে থে‌কে খুলনা প্রেস ক্লা‌বে নির্বাচ‌নে প্রচারণা চল‌ছি‌লো। এসময় ক‌য়েকজন দুবৃত্ত সভাপ‌তি প্রার্থী সাংবা‌দিক মোস্তফা স‌রোয়‌রের নাম ধ‌রে ডাকাডা‌কি ও গা‌লিগালাজ কর‌তে থা‌কে। এর ম‌ধ্যে এখন টে‌লি‌ভিশন খুলনার বি‌শেষ প্রতি‌নি‌ধি মোঃ ত‌রিকুল ইসলামের উপর হামলা ক‌রে। 

এতে কয়েকজন সাংবাদিক আহত হন। হামলার পরপরই প্রেসক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপি-এর সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে।”

সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সম‌য়ের ম‌ধ্যে আসামী গ্রেপ্তা‌রের দা‌বি জানা‌নো হয়। বি‌ক্ষো‌ভে সঞ্চালনা ক‌রেন সমকা‌লের স্টাফ রি‌পোর্টর হাসান হিমালয়।
 

এ সম্পর্কিত খবর

শেখ হাসিনা কালকেই আসুক, হাতকড়া নিয়ে রিসিভ করব: বিমান মন্ত্রী

স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: জামায়াত আমীর

মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষা‌ৎ

এসআরবি নামে যাত্রা শুরু করল র‍্যাব

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ইসলামী ব্যাংকে তৃতীয় দিনের মতো চলছে পাল্টাপাল্টি অবস্থান

হাসিনা কোন সালের ডিসেম্বরে আসবে, প্রশ্ন হুইপ দুলুর

ভারতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ