চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্ন

প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৫:২২:২৮

চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্ন

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। চেখের সামনে পরিশ্রমের ফসল তলিয়ে যেতে দেখায় তীব্র হচ্ছে কৃষকদের আর্তনাদ।

সরেজমিনে দেখা যায়, পানির নিচে তলিয়ে যাওয়া ধান ঘরে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছেন কৃষকরা। প্রায় বুক সমান পানিতে নেমে কঠোর পরিশ্রম করে যতটুকু পারছেন ধান বাঁচানোর চেষ্টা করছেন তারা। পরিশ্রমের ফসল তীরে নিতে ব্যবহার করছেন ভেলা ও নৌকা। তবুও শেষ সম্বল রক্ষায় যেকোন ঝুকি নিতে প্রস্তুত তারা।

কৃষকরা বলেন, এত কষ্ট করে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হইতেছে। হাওরের পানির নিচের ধান কাটছি ঠিক, কিন্তু ভেজা ধান ঘরে তুলে শুকানোর উপায় নাই। রোদ না উঠলে ধান পচে যাবে। এখন রোদ না উঠলে আমরা একদম দিশেহারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান জানান, এবার জেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। আজ দুপুর পর্যন্ত বিভিন্ন হাওরের ২০৩১ হেক্টর জমি পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। 

ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

প্রজন্মনিউজ২৪

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন