প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ০১:০৪:৩৪
রোববার (৬ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এই মিছিল ঘুরে বেড়াচ্ছে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে, যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
মিছিলটি হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।
মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে কালো পোশাক পরিহিত অবস্থায় কাঁধে নিশান, হাতে প্রতীকী ছুরি, আলাম, বেস্তা ও বইলালাম বহন করতে দেখা যায়। শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের আবহে পরিবেশ ছিল আবেগপূর্ণ।
পবিত্র আশুরা আজ
মিছিলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত সড়কজুড়ে ছিল পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াট, ফায়ার সার্ভিস ও সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরা। যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজ করছে নিরলসভাবে।
হিজরি ৬১ সালের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)-এর শাহাদতের স্মরণে প্রতিবছর শিয়া সম্প্রদায় এই তাজিয়া মিছিলের আয়োজন করে
থাকে। আশুরার এ দিনটি মুসলিম উম্মাহর জন্য গভীর শোকের প্রতীক
প্রজন্মনিউজ/২৪
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
ছিনতাই ঝুঁকি এড়াতে হাটে ‘ক্যাশলেস লেনদেন’ করতে বললেন র্যাব ডিজি
রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রদলের সাবেক নেতাকে পুলিশে দিল জনতা
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে : মিয়া গোলাম পরওয়ার
ঈদের দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ৪
সরকারের মধ্য থেকে এস আলম, সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে