কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫ ১১:৪৫:২১ || পরিবর্তিত: ০৫ অক্টোবর, ২০২৫ ১১:৪৫:২১

কুরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথ শিক্ষার্থী গ্রেফতার

প্রজন্ম ডেস্ক: 

কুরআন শরীফ অবমাননার কারনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মপ্রান ছাত্র-জনতা শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তাকে গ্রেফতার করেন ভাটারা থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষার্থীর নাম অপূর্ব পাল। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী। তবে কোন ডিপার্টমেন্ট সেটি জানা যায়নি।

শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। এরপরই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। অতপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকেন বিভিন্ন মানুষ। একপর্যায়ে ধর্মপ্রান  ছাত্র-জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে দাবিতে বিক্ষোভ করে।

পরে পুলিশ গিয়ে তাকে রক্ষায় জন্য গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ভাটারা থানার ওসি রাকিবুল হাসান জানান, জনতার মারধরে আহত ওই শিক্ষার্থী বর্তমানে (ঢাকা মেডিকেলে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

‘জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার ফ্যাসিবাদের তৈরি পুরোনো পথে হাঁটছে’

রাবিতে সাড়ে ছয় বছরে আত্মহত্যায় ঝরল ১৬ শিক্ষার্থীর প্রাণ

ভারতে ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা

হাদি হত্যা মামলা : পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

মাদরাসাশিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টার অবরোধে ১৫ কি.মি যানজট

সরকার শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

ইমাম-মুয়াজ্জিনের ভাতার নামে টাকা আদায়, পদ হারালেন বিএনপির দুই নেতা

কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে সরকার দাম বাড়ানোর চেষ্টা করছে : নাহিদ ইসলাম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ