মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:১৫:৩৯

মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জের ছাতকে মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো.ফজল মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

 নিহত ফজল মিয়া ওই গ্রামের মৃত ছনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় মসজিদের ক্যাশের টাকা ও হিসাব মো. কাঁচা মিয়ার দায়িত্বে ছিল। টাকার হিসাব চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে গুরুতর আহত মো. ফজল মিয়া কে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মসজিদের ক্যাশের টাকা ও হিসাব নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

যমুনা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

গাইবান্ধায় উপবৃত্তির প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেপ্তার

ইরানে মেয়েদের স্কুলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ৭

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রর যৌথ হামলায় পাঁচ স্কুলছাত্রী নিহত

কাতার ও বাহরাইনের মার্কিন ঘাঁটিকে কেন্দ্র করে ইরানের হামলা

রাজধানী থেকে দুইটি কাটা হাত এবং একটি কাটা পা উদ্ধার

ইরান থেকে ইজরাইলে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ