প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৫ ০২:২২:৫৫
দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী ২০২৫ সালের তার সকল বিভাগীয় উন্মুক্ত মাঠের তাফসির মাহফিল স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে ড. আজহারী লেখেন—
“উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করা হলো।”
তবে তিনি স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নিতে পারেন এই জনপ্রিয় বক্তা।
এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত ও অনুসারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ড. আজহারীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে নতুন স্লোগান ‘বিসমিল্লাহ’
দুই দলের সমঝোতা হয়েছে, সেই দল হলো বিএনপি-আওয়ামী লীগ
রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো ফ্যাসিবাদী প্রবণতা
টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩
৬ বছরে স্কুলে যাওয়ার পথেই মৃত্যু ২,৫১৩ শিশুর
বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে করেছিলেন শহীদ ওসমান হাদি
রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি