প্রকাশিত: ১৮ জুন, ২০২৫ ০৩:৩৬:৪৬
প্রজন্মডেস্ক: বৃষ্টির কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের খেলা বন্ধ আছে। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বৃষ্টি নামার আগে নিজেদের প্রথম ইনিংসে ১৩০.২ ওভারে ৪ উইকেটে ৪২৩ রান করেছে সফরকারী বাংলাদেশ।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩৬ ও মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিন ১২ রান যোগ করে সাজঘরে ফিরেন শান্ত। ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। এতে ভাঙে মুশফিকুর রহিমের সঙ্গে তার ২৬৪ রানের জুটি।
এরপর পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ১১৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক। মুশফিক ১৫৯ ও লিটন ৬১ রানে অপরাজিত আছেন।
শ্রীলঙ্কার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে এবং পেসার আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নেন।
প্রজন্মনিউজ/২৪
মাদরাসাশিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টার অবরোধে ১৫ কি.মি যানজট
কাঠামোগত সংস্কার না হলে এই সরকারও স্বৈরাচারী হবে : নাহিদ ইসলাম
জ্বালানির দাম বৃদ্ধি: জামায়াত জোটের সচিবালয় ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন
অবশেষে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
আমদানির খবরে একদিনে কমলো কাঁচা মরিচের দাম
র্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন
মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
দেশে ফিরে স্পিকার বললেন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে কিছু জানি না
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু