প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:৫৬:৫৮ || পরিবর্তিত: ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:৫৬:৫৮
প্রজন্ম ডেস্ক : মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত বিয়ারিং প্যাড (শক অ্যাবজর্ভার প্লেট) ছিটকে পড়ে নিহত পথচারীর পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির কাছ থেকে পাওয়া পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন। এ ঘটনার পর থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
এর আগে, গত বছরের ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে। এর ফলে সেদিন আগারগাঁও থেকে মতিঝিলে পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, মেট্রোরেলের লাইনের নিচে পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড থাকে। এগুলোর প্রতিটি বেশ ভারী। এগুলোর প্রতিটির ওজন আনুমানিক ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।
প্রজন্ম নিউজ ২৪ / সাঈদ
৪০ দেশ থেকে ঘুরপথে তেল আনছে ভারত
বাড্ডায় পুরনো দেয়াল ধসের ঘটনায় দুই শিশুর মৃত্যু
চেয়েছিলেন ধর্ষণের বিচার, হারালেন চাকরি
ডুমুরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও হয়রানির অভিযোগ
চরফ্যাশনে ভূমি হারানোর আশংকায় হাজারো পরিবার
ইরান-ইসরাইল যুদ্ধে মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে: আইজিপি
কয়রায় উপকূলে দুর্যোগের প্রভাবের সাথে বসবাস
ক্ষমতায় গিয়ে জুলাই আন্দোলনের চেতনা ভুলে গেছে সরকার : মিয়া গোলাম পরওয়ার