চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, 

প্রকাশিত: ১৬ জুন, ২০২৫ ১২:৫৬:২০

চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ, 

প্রজন্মডেক্স:হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় বাসচালক মো. সাব্বির মিয়াকে স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয়, 

জানা গেছে, ভুক্তভোগী তরুণী বানিয়াচং উপজেলার বড়বাজার এলাকার বাসিন্দা ও ঢাকার ফার্মগেটের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রোববার তিনি বিলাশ পরিবহনের একটি বাসে ঢাকার ফার্মগেট থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন। শায়েস্তাগঞ্জে নামার কথা থাকলেও ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পৌঁছে যায়। পরে সিলেট থেকে আজমিরীগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে তিনি ‘মা এন্টারপ্রাইজ’ নামের আরেকটি বাসে ওঠেন।

শেরপুর পর্যন্ত কিছু যাত্রী থাকলেও পরে বাসে একা পড়ে যান ওই তরুণী। এই সুযোগে  তাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

আউশকান্দি এলাকায় বাসটি থামার পর তরুণীর চিৎকার শুনে আশপাশের মানুষ পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা চালককে আটক করে তাদের হাতে তুলে দেয়। তবে হেলপার লিটন পালিয়ে যায়।

নবীগঞ্জ থানার ওসি বলেন, “ধর্ষণের অভিযোগে বাসচালককে আটক করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 


প্রজন্মনিউজ২৪/সাদিক

এ সম্পর্কিত খবর

‘তিস্তা ও করিডোর’ নিয়ে চীনের রাষ্ট্রদূতের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু

জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি সম্ভব নয়

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

দেশে ধর্ষণের পরিসংখ্যান বেড়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্মউপদেষ্টা আফম খালিদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ঘরে ঢুকে একসাথে দুই নারীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্বশান্তির উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধানমন্ত্রী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ