গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫ ০১:১১:৫৬

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

প্রজন্ম ডেস্ক:

গাজীপুরের নাওজোড় এলাকা থেকে দেশি অস্ত্র এবং গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজাকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৯ অক্টোবর) রাতে গাজীপুর আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন,গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে তসলিম সিরাজ (৫৪) এবং তার ছেলে মো. মুশফিক (২৭)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নাওজোড় এলাকায় অভিযান চালায়। এ সময় তসলিম সিরাজ ও তাঁর ছেলে মুশফিককে আটক করা হয়।

তাঁদের কাছ থেকে ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাঁসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা, ২৭টি নকল ডায়মন্ড এবং কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে।
 
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ: প্রধানমন্ত্রী 

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘পুলিশের গুলি খাবো, তবু হেলমেট পরবো না’

মানুষের পকেট কেটে নেওয়া বিএনপি দেশকে ধ্বংস করে দিচ্ছে

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯

 দেশে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ৪১ পয়েন্টে সরঞ্জাম, ১০০ স্টেশন প্রস্তুত

ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’, অংশ নেবেন ১০০টির বেশি দেশের প্রতিনিধি

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ